শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

দরিদ্রদের মধ্যে নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান রহমান হাবিব বলেছেন, যারা দেশ জাতী ও দরিদ্র বঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে প্রতিনিয়ত কাজ করেন তারাই প্রকৃত দেশ প্রেমিক। প্রবাসীর দেশের বাহিরে থেকে ও সর্বদা বাংলাদেশের উন্নয়ন, অর্থনিতি ও গরিব মানুষদের সাহায্য সহযোগিতার মাধ্যমে কল্যাণমুলক কাজে ভুমিকা রাখছেন। তারই ধারাবাহিকতায় আমেরিকা প্রবাসী তার নামিয় এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা প্রশংসনীয় উদ্যোগ। তিনি এই ফাউন্ডেশনের মত অন্যান্য সংগঠনকে মানবতার কল্যাণে কাজ করার আহবান জানান।
এমপি হাবিব গত ২৭ মার্চ সোমবার দুপুরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধিন কোনারচর গ্রামে ওয়াহিদা মঞ্জিলের সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র অসহায় মানুষের মধ্যে এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশন উদ্যোগে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি হারুনুর রশীদ হীরনের সভাপতিত্বে ও এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, সিলেট জেলা যুবলীগ নেতা সাইদুল ইসলাম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বে”ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক আতিক, দাউদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, বিশিষ্ট সমাজসেবী লয়লু মিয়া, দাউদপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন।
আমন্ত্রণতিত অতিথির বক্তব্যে রাখেন যুক্তরাজ্য প্রবাসী সেবুল ইসলাম, সমাজসেবী আশরাফুল আলম বাহার, দক্ষিণ সুরমা উপজেলার আওয়ামী লীগের শিক্ষা ও মানব কল্যাণ বিষয়ক সম্পাদক সুরঞ্জিত চন্দ্র দাস, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, বিশিষ্ট মুরব্বি আব্দুল হান্নান, ইরান মিয়া, জামাল মিয়া।
উপ¯ি’ত ছিলেন এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের সহ সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুর রব, লিটন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ২৫০ পরিবার মধ্যে নগদ অর্থ ও একটি পরিবারের মধ্যে এক বান্ডিল ঢেউটিন বিতরণ করেন প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন এমপি হাবিবুর রহমান হাবিব।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain