শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেট মহানগর যুবলীগের ইফতার বিতরণ

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের আহবানে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ মার্চ) বিকেল নগরীর আম্বরখানা পয়েন্টে প্রায় তিন শতাধিক রোজাদাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণকালে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, যুবলীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। এই মানবসেবামূলক কর্মসূচি সবাইকে অনুপ্রাণিত করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন এবং তার কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা মানুষের কল্যাণে একইভাবে কাজ করে যাচ্ছেন। শেখ হাসিনার একটাই নির্দেশনা তোমরা মানুষের সেবা করো, মানুষের কল্যাণে কাজ করো, মানুষের সন্তুষ্টি অর্জন করো।
এসময় উপস্থিত ছিলেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদারসহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সিলেট মহানগর যুবলীগ অসহায় নিম্নমধ্যবিত্ত ও বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।’ বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain