শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

উদ্দীপ্ত সিলেটের ইফতার বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ১৮৪ বার পড়া হয়েছে

নুসন্ধান নিউজ ::  সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেছেন, রমজান মাসে নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দেন। পবিত্র এই মাসে আল্লাহর বান্দারা পারস্পরিক উত্তম আমলের প্রতিযোগিতা করে। রমজানের রোজা পালন শেষে রোজাদাররা ইফতার করে। ইফতারের সময় অনেক গুরুত্বপূর্ণ। এই সময়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বিশেষভাবে কবুল করেন। তা ছাড়া রোজাদারকে ইফতার করানো অত্যন্ত সওয়াবের কাজ।
তিনি (৩০ মার্চ) বৃহস্পতিবার বাদ আসর সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদ্দীপ্ত সিলেট এর উদ্যোগে ও যুক্তরাজ্য প্রবাসী আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক অর্থায়নে দুই শতাধিক পথচারী রোজাদার মানুষের মধ্যে ইফতার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম মাহির সঞ্চালনায় এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সিলেটের ডাক এর স্টাফ ফটো সাংবাদিক জাবেদ আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক শংকর দাশ, আরটিভির সিলেট প্রতিনিধি এম এ কাইয়ুম, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ ছাত্র বিষয়ক সম্পাদক চৌধুরী অমিত হাসান রকি, উদ্দীপ্ত সিলেটের সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক বীর মোজাহিদ, সদস্য ইকবাল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain