শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রাণ গেল স্ত্রীর

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩
  • ২৩১ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ :: হবিগঞ্জের মাধবপুরে স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোনিয়া বেগম নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার হবিগঞ্জ শহর থেকে মোটরসাইকেলে করে তার স্ত্রী সোনিয়া বেগমকে নিয়ে মোটরসাইকেলে করে আখাউড়ার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৌঁছালে পেছনে বসে থাকা তার স্ত্রী সোনিয়া চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। উদ্ধার করে তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা নেওয়ার পথে সোনিয়া মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় কোনো মামলা হয়নি।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain