শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

কমলগঞ্জে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জের মোটর সাইকেল দিয়ে সড়ক দুর্ঘটনায় হৃদয় ছত্রী (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১টায় কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার হলিছড়া এলাকায় অজ্ঞাত গাড়ি মোটরসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় কুলাউড়া থানা থেকে তার পরিবারের সাথে যোগাযোগ করে তার মৃত্যুর সংবাদ জানায়।

এদিকে একমাত্র ছেলের এমন অকাল মৃত্যুর সংবাদ শুনে তার পরিবারে চলছে শোকের মাতম।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাস্ট ব্যাংক সিলেট শাখার কর্মকর্তা হৃদয় ছত্রী (২৪) মাধবপুর চা বাগানের বাসা থেকে মোটরসাইকেলযোগে সিলেট যাওয়ার পথে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারের হলিছড়া এলাকায় পেছন দিক আসা একটি অজ্ঞাত গাড়ি মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী সড়কে একটি লাশ পড়ে থাকতে দেখে কুলাউড়া থানাকে খবর দেয়। কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তার মানিব্যাগ থেকে পরিচয় নিশ্চিত হয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছেলেটির পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। তবে এ ঘটনায় কুলাউড়া থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain