শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে জুয়ায় হেরে ঋণ থেকে বাঁচতে খুনের নাটক সাজান নাহিদ

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২ এপ্রিল, ২০২৩
  • ১৫৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটে অনলাইন জুয়ায় হেরে ঋণ থেকে বাঁচতে নিজেকে খুনের নাটক সাজিয়েছিলেন নাহিদ ইসলাম নামের এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হয়নি তার। গতকাল শনিবার সন্ধ্যায় নরসিংদী থেকে তাকে গ্রেপ্তার করে সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশ।

আজ রোরবার (২ এপ্রিল) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানান সিলেটের পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

এ সময় তিনি বলেন, নাহিদ অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। ফলে তিনি অনেক টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। তা থেকে বাঁচতে প্রথমে ভুয়া জাতীয় পরিচয় পত্র তৈরি এবং পরে নিজেকে হত্যার নাটক সাজান। এ জন্য কেমিকেল দিয়ে তৈরি রক্ত সাদৃশ্য পদার্থ নিজ কক্ষে ফেলে যান নাহিদ।

পুলিশ সুপার জানান, তথ্য গোপন করে জাতীয় পরিচয় পত্র তৈরি করার তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain