শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

দক্ষিণ সুরমা হুমায়ুন চত্বর থেকে ৪ ছিনতাইকারী গ্রেফতার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ২৯৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বর থেকে ছিনতাইয়ের চেষ্টাকালে ৪ জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ। রবিবার দিবাগত (৩ এপ্রিল) রাত সাড়ে ১২টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

চার ছিনতাইকারী হলেন- সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার সিকান্দরপুর গ্রামের মৃত ছোয়াব উল্লাহর ছেলে ইমন আহমদ (২৬), জগন্নাথপুর উপজেলার শিদরপাশা গ্রামের মো. শাহনূর মিয়ার ছেলে সিকদাউর রহমান ওরফে সুমন মিয়া ওরফে রুপন (২৫), সিলেটের দক্ষিণ সুরমার মোমিনখলা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে কামাল মিয়া (৩২) ও কুমিল্লা জেলার বরুড়া থানার নলুয়া গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে মো. এনামুল হক (২৬)।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে চাকু জব্দ করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম)-এর বরাত দিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস এসব তথ্য জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain