শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

সিলেট সিটি করপোরেশন নির্বাচন ২১ জুন

রিপোর্টার নামঃ
  • সোমবার, ৩ এপ্রিল, ২০২৩
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশনসহ দেশের পাঁচটি সিটি করপোরেশনের ভোটের তারিখ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে হবে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে হবে ২১ জুন।

সোমবার (৩ এপ্রিল) দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব মো. জাহাংগীর আলম নির্বাচন ভবনে এ তথ্য জানান। তিনি জানান, গাজীপুর সিটি করপোরেশনে ভোট হবে আগামী ২৫ মে, খুলনা ও বরিশাল সিটি করপোরেশনে হবে ১২ জুন এবং রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে হবে ২১ জুন।

সব সিটির ভোটই ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমে হবে বলে জানান ইসি সচিব।

ইসি সূত্রে জানা যায়, সবশেষ ২০১৮ সালের ২৭ জুন গাজীপুর সিটি করপোরেশনে ভোট অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ১১ সেপ্টেম্বর। পরবর্তীকালে সাধারণ নির্বাচনের সময় গণনা শুরু হয় ২০২৩ সালের ১১ মার্চ থেকে।

এদিকে, রাজশাহী সিটি করপোরেশনে সর্বশেষ ২০১৮ সালের ২৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হয়। আর খুলনা সিটির সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২০১৮ সালের ৩০ জুলাই। এই দুই সিটিতেই নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ১১ অক্টোবর।

অন্যদিকে, ২০১৮ সালের ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ৭ নভেম্বর।

এছাড়া, বরিশাল সিটি করপোরেশনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় ২০১৮ সালের ৩০ জুলাই। আর নির্বাচিত করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় ওই বছরের ১৪ নভেম্বর।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain