শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিসিক মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান এর ইফতার সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত মেয়র প্রার্থী জননেতা হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এর পক্ষ থেকে অর্ধশতাধিক অসহায় এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোশাক ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) নগরীর ২৫নং ওয়ার্ডে শাহ জালাল রাহ. জামিয়া কারীমিয়া মিলনায়তনে বিতরণ করা হয়।

বিতরণকালে তিনি সিলেট বাসীর সেবায় নিজেকে উৎসর্গ করার এবং সকল শ্রেনীর মানুষের অধিকার আদায়ের সংগ্রামী সোচ্চার থাকার কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক উপদেষ্টা প্রফেসর ডা.মোয়াজ্জেম হোসেন খান, সিলেট জেলা সভাপতি আলহাজ্ব নযীর আহমদ, সিলেট মহানগর যুব আন্দোলন সভাপতি ও কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক মুফতি ফয়জুল হাসান চৌধুরী, মাওলানা আব্দুল হাফিজ প্রমুখ।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain