শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

অগ্রসার মহাকমপ্লেক্সে দেশ ও জাতির কল্যাণে পরিত্রাণ সূত্রপাঠ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া:: রাউজান উপজেলার পূর্বগুজরাস্থ বৃহত্তর হোয়ারাপাড়া গ্রামে মহাসংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের প্রতিষ্ঠিত সমাজ-সদ্ধর্মের কল্যাণকামী সংস্থা ঐতিহ্যবাহী অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ’র উদ্যোগে প্রতিষ্ঠান, গ্রাম তথা দেশ ও জাতির কল্যাণে বুদ্ধের মুখনিঃসৃত বাণী মঙ্গলদায়ক পরিত্রাণ সূত্রপাঠ, অষ্টপরিষ্কারসহ বৈকালিক সংঘদান, একক সদ্ধর্মদেশনা ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানবতাবাদী বৌদ্ধ মনীষা, বুদ্ধের শাসন-সদ্ধর্মের ধ্বজাধারী পারমীবানসত্ত, মহামান্য মহাসংঘনায়ক শ্রীসদ্ধর্মভাণক বিশুদ্ধানন্দ মহাথের’র উদ্দেশ্যে আচারীয় পূজা অনুষ্ঠান ০৫ এপ্রিল ২০২৩ খ্রি. মহাসংঘনায়ক ভন্তের সাধন পীঠ সুদর্শন মহাবিহার- অগ্রসার মহাকমপ্লেক্সের পবিত্র অঙ্গনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি ভদন্ত দেবানন্দ মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে আশীর্বাদক ছিলেন সুদর্শন মহাবিহারের মহাধ্যক্ষ ভদন্ত জ্ঞানবিরিয় মহাথের, একক সদ্ধর্মদেশক ছিলেন খৈয়াখালী ধম্মবিজয়ারাম বিহারের প্রতিষ্ঠাতা পরিচালক ভদন্ত উ পঞ্ঞা চক্ক মহাথের, অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষনা করেন অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের মহাসচিব শাসনরত্ন সুমিত্তানন্দ থের। এছাড়া সূত্রপাঠে আরো অংশগ্রহন করেন ভদন্ত দেববংশ থের, ভদন্ত সুমনানন্দ থের, ভদন্ত করুনানন্দ ভিক্ষু, ভদন্ত সংঘমিত্র ভিক্ষু, ভদন্ত জ্ঞানেন্দ্রীয় ভিক্ষু, ভদন্ত ইন্দ্রশ্রী ভিক্ষু, ভদন্ত সুবিরানন্দ ভিক্ষু, ভদন্ত মহানাম ভিক্ষু, ভদন্ত জ‍্যোতিবংশ ভিক্ষু, ভদন্ত সুদেবানন্দ ভিক্ষু, ভদন্ত সুপঞ্ঞানন্দ ভিক্ষু, ভদন্ত সুদীপানন্দ ভিক্ষু প্রমুখ। অনুষ্ঠানে মহাসংঘনায়ক ভন্তের হাতেগড়া সংগঠন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ, অগ্রসার মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, অগ্রসারের প্রাক্তন-বর্তমান ছাত্র-ছাত্রী, বৃহত্তর হোয়ারাপাড়ার প্রমূখ গ্রামবাসী উপস্থিত ছিলেন।।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain