শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

সুনামগঞ্জে মারামারি ফেরাতে গিয়ে ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জ পৌরসভায় দুই অটো চালকের মারামারি ফেরাতে গিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে ফারুক আহমদ নামের এক ব্যবসায়ী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১টায় পৌরসভার নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক মিয়া শহরের মাইজবাড়ী এলাকার ওয়ারিস আলীর ছেলে। খুনের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নবীনগর পয়েন্টে দুই অটো রিকশা ড্রাইভার নাজমুল ও রুমানের মধ্যে কথা কাটাকাটি হয়। পরবর্তীতে এর জেরে নাজমুল ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে রুমানের ওপর আক্রমণ করে।

এ সময় মারামারি ঠেকাতে গেলে স্থানীয় ব্যবসায়ী ফারুক আহমেদ ছুরিকাঘাতে আহত হন। পরে স্থানীয়রা ফারুক আহমদকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সিসি ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে ব্যবস্থার কথা জানিয়েছেন সদর থানার ওসি জানিয়েছেন। এ ঘটনায় নাজমুলসহ ৩ জনকে আটক করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain