শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

ইক্বরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ১৭২ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ইক্বরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) নগরীর বাগবাড়ীস্থ দারুল ইমারাত পরিষদ কমপ্লেক্সে ৩ দিনব্যাপী সিলেট বিভাগ ভিত্তিক ২য় ইক্বরা হিফজুল কোরআন প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।
দারুল ইমারাত বাগবাড়ী সিলেটের ব্যবস্থাপনায়, শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর তত্ত্বাবধানে ও কোরআন শিক্ষা পরিষদ বাংলাদেশ দারুল ইমারাত এর সহযোগীতায় এ কোরআন প্রতিযোগিতায় ৪টি গ্রুপে প্রায় ৩০০ জন ছাত্র অংশগ্রহণ করে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুল দেন প্রধান মেহমান শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিস এর কান্ট্রি ডিরেক্টর মো. হামদান আল জারী এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ মোবারক। উপস্থিত ছিলেন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর মখলিছুর রহমান কামরান প্রমুখ।
ইক্বরা হিফজুল কোরআন প্রতিযোগিতায় ক গ্রুপের বিজয়ীরা হলেন, ১ম আব্দুল্লাহ রাফি, ২য় সুফিয়ান আহমদ, ৩য় জাকওয়ান হুমায়দী, খ গ্রুপের বিজয়ী ১ম তাছনিম আহমদ, ২য় ইসমাঈল আবিদ, ৩য় নাসিহ আমিন, গ গ্রুপের বিজয়ী ফারহান আহমদ, ২য় সাফওয়ান বিন হুসাইন, ৩য় ফুজায়লুর রহমান মাবরুর ও ঘ গ্রুপের বিজয়ীরা হলেন, ১ম এহতেশামুল হক হীরা, ২য় ইউসুফ আদনান ও ৩য় আব্দুল কাদির সাফওয়ান। পরে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain