শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

চট্টগ্রামের সাতকানিয়ায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষে ইফতার বিতরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৯৯ বার পড়া হয়েছে

উৎফল বড়ুয়া:: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার পক্ষ থেকে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা কার্যালয় এর সামনে সাতকানিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের হত-দরিদ্র পরিবারের মাঝে বিতরণের জন্য ইফতার সামগ্রী স্থানীয় জনপ্রতিনিধিদের হাতে তুলে দেয়া হয়।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপি।

এছাড়াও উপস্থিত ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ সেলিম উদ্দিন, কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রমজান আলী, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের লীগের সদস্য নাসির উদ্দিন টিপু, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উত্তর সাতকানিয়া সাংগঠনিক থানা যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী, উপজেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম, কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির আহমদ, সাতকানিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক নবাব মিয়া রকিব, সাতকানিয়া উপজেলা যুবলীগ নেতা কামাল উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain