শিরোনাম :
এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা প্রবাসীদের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে মসজিদে পড়তে গিয়ে আর বাড়ি ফেরা হলো না আরিফার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের গোলাপগঞ্জে খাল থেকে ৭ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মোছা. আরিফা বেগম (৭) নামের ওই শিশুর লাশ রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় গোলাপগঞ্জ উপজেলার কালী কৃষ্ণপুর গ্রাম সংলগ্ন খাল থেকে উদ্ধার করা হয়।

আরিফা কালী কৃষ্ণপুর গ্রামের আব্দুর রবের মেয়ে।

সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া (ফোকাল পয়েন্ট) কর্মকর্তা শ্যামল বণিক জানান- রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাড়ার মসজিদে আরবি পড়া শেষ করে বাসায় আসে এবং এবং বিকাল ৩টায় ফের মসজিদে আরবি পড়তে যাবে বলে ঘর থেকে বের হয়। কিন্তু পড়া শেষেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানের খোঁজাখুঁজির এক পর্যায়ের গ্রামের পার্শ্ববর্তী খালে দুইটি নৌকার নিচে মৃত অবস্থায় আরিফাকে পাওয়া যায়।
এটি একটি দুর্ঘটনা বলে জানান শ্যামল বণিক।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain