শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

মেয়র পদে আ’ লীগের মনোনয়নপত্র জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২০০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি করপোরেশন নির্বাচন মেয়র পদে আ’ লীগের মনোনয়নপত্র জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক।

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করে তা জমা দিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট শাখা সিলেটের ডেপুটি কমন্ডার ও সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এবং ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক ।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে তিনি আওয়ামী লীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দেন।

মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় অবস্থান করছে। ডিজিটাল বাংলাদেশের রূপরেখা থেকে তিনি বর্তমানে স্মার্ট বাংলাদেশের রূপরেখা তৈরি করেছেন। যদি মনোনয়ন পাই তাহলে সেই স্মার্ট বাংলাদেশের প্রথম ‘স্মার্ট নগরী’ সিলেটকে গড়তে চাই।

মনোনয়নপত্র সংগ্রহ এসময় সাথে উপস্থিত ছিলেন প্রবাসী আওয়ামী লীগ নেতা
সৈয়দ শামীম আহমদ , দক্ষিণ সুরমা আওয়ামীলীগ নেতা মোঃ নুরুজ্জামান , নগরীর ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন বকস সালাই , নগরীর ৭নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোঃ ছিফত আলী, ৭নং ওয়ার্ড কৃষক লীগ নেতা রিপন রায়, ৩ নং ওয়ার্ড ছাত্র লীগের সভাপতি মোঃ আব্দুল সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ। আগামী ২৩ মে সিসিক নির্বাচনের মনোনয়ন দাখিল, প্রত্যাহার ১ জুন এবং ২১ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain