শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলম খান মুক্তির নির্বাচনী মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ১৮৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আগামী ২১ জুন আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলম খান মুক্তির সমর্থনে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১২ এপ্রিল) বুধবার রাত ১০টায় মজুমদারী এলাকার বিশিষ্ট মুরব্বী ও পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সমাজসেবক বজলুুর রহমান বাবুলের বাসভবনে এলাকার বিশিষ্ট মুরব্বী, পেশাজীবী, রাজনীতিবীদ, শ্রমিক, ছাত্র যুবক দলমত নির্বিশেষে এই নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর মজুমদারী এলাকার বিশিষ্ট মুরব্বী, পঞ্চায়েত কমিটির সভাপতি ও ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফয়েজ খান পিয়ারা।
সভাপতির বক্তব্যে ফয়েজ খান পিয়ারা বলেন, দলমত নির্বিশেষে সবাই আলম খান মুুক্তিকে ভালোবেসেছেন। আপনাদের অনুপ্রেরনায় কাউন্সিলর পদপ্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। আপনাদের দোয়া ও সমর্থনে নির্বাচিত হলে ওয়ার্ডবাসীকে নিয়ে ওয়ার্ডের ব্যাপক উন্নয়নমূলক কাজ করবেন। আগামী ২১ জুন আমাদের এলাকার ভোটাররা বিপুল ভোটে আলম খান মুক্তিকে বিজয়ী করবেন এ বিশ্বাস ও ভরসা আছে আমার।
কাউন্সিলর পদপ্রার্থী আলম খান মুক্তি বলেন, ৪নং ওয়ার্ডকে আধুনিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আজ আমি আপনাদের কোন প্রতিশ্রুতি দিতে চাইনা, শুধু বলব আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি সব সময় আমার সবটুকু দিয়ে আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। আপনারা ২৪ ঘন্টা যে কোন প্রয়োজনে আমাকে পাশে পাবেন। আমি আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আজম খান, আনোয়ার বখত মজুমদার, বজলুর রহমান বাবুল, ফারুক আলী, জুবের আহমদ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খান শাহিন, মঞ্জুর আহমদ, দুলাল আহমদ, রিপন মজুমদার, মোস্তাফিজ আহমদ, মিনার আহমদ, রিয়াজ উদ্দিন আহমদ, মোতাহির আলী, বদর আলী, এনাম খান, বিলাল খান, ফটিক আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাদিক মিয়া, নাহিদ আহমদ, ফয়ছল আজাদ খান, ফারুকুল ইসলাম ফারুক, মহিবুর রহমান মুন্না, সাগির আহমদ, মোস্তাক আহমদ, মাহতাব আহমত খোকন, ইদ্রিছ আলী, বক্কর আহমদ খান, শহীদ শেখ, ফৌরদোস আহমদ, গিয়াস আহমদ, জুবায়ের আহমদ খান, সুয়েব আহমদ, ফাহিম আহমদ সহ এলাকার বিশিষ্ট মুরব্বী, ছাত্র, যুবক ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। এছাড়া (১১ এপ্রিল) মঙ্গলবার এলাকার বিশিষ্ট মুরব্বী বজলুর রহমান বাবুলের বাসায় পীরমহল্লা ও লিচু বাগান এলাকার বিশিষ্ট মুরব্বী, যুবক ও বিভিন্ন শ্রেণির মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে পীরমহল্লা ও লিচু বাগান এলাকার নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়। আহ্বায়ক ইদ্রিছ আলী, যুগ্ম আহ্বায়ক দিনার হোসেন, জয়নাল আবেদীন, মো. নাসির উদ্দিন আহমদ সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain