শিরোনাম :
ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ

আখালিয়াস্থ আনসার বাহিনীর পক্ষ থেকে গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা কার্যালয়ে সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী বলেছেন, দেশের যে কোন ক্রান্তিকালে প্রস্তুত রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। আমাদের মহাপরিচালকের নির্দেশে বাংলাদেশে যেকোন দূর্যোগ মোকাবেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জনগনের সেবায় নিয়োজিত থাকবে।
তিনি শুক্রবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় পবিত্র রমজান উপলক্ষ্যে জেলা আনসার ও ভিডিপির আখালিয়াস্থ কার্যালয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সিলেট রেঞ্জের বিভিন্ন জেলায় গরীব ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি এর নির্দেশনায় এই ইফতার বিতরণ করা হয়।
সভাপতির বক্তব্য রাখেন, সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ ফয়সাল হোসেন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সহকারী পরিচালক তানজিনা হোসেন তৃনা, সার্কেল অ্যাডজুট্যান্ট আবু সাহাদাৎ মোহাম্মদ এনামুল হক, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর মোঃ রাশেল গাজী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, কানাইঘাট মোস্তাফিদুল হক ও উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, ফেঞ্জুগঞ্জ মোঃ মাহমুদুল হক, সার্কেল অ্যাডজুট্যান্ট জসিম উদ্দিন। অনুষ্ঠানে সিলেট বিভাগের সকল জেলার এক হাজারের অধিক গরীব ও দুস্থদের মাঝে ইফতারি বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain