শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

হবিগঞ্জে ট্রাক, পিকআপ ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩
  • ২২০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জ বানিয়াচং সড়কের সুটকি ব্রিজ এলাকায় ট্রাক পিকআপ ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- জেলার আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের রাজা মিয়ার পুত্র মজনু মিয়া (৫০) ও রসুলপুর গ্রামের মৃত আব্দুল আওয়াল মিয়ার স্ত্রী নুরজাহান বেগম (৬৫)।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার (ওসি) অজয় চন্দ্র দেব জানান- শুক্রবার বিকেল ৫ টার দিকে সুটকি ব্রীজ এলাকায় ট্রাক পিকআপ ও সিএনজি অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষ বাঁধে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে আরো একজন মারা যায়। তার পুরো পরিচয় একনও পাওয়া যায়নি।

(ওসি) বলেন- আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain