শিরোনাম :
ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ

গোল্ডেন সুনামগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সিলেটে ইফতারী বিতরণ

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ১৭০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: পবিত্র রমজান মাসে অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ইফতারী বিতরণ করেছে গোল্ডেন সুনামগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ। আজ ১৫ এপ্রিল’২০২৩ইং শনিবার বিকালে সিলেট নগরীর ৬নং ওয়ার্ডস্থ চৌকিদেখী এলাকায় অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়।

ইফতার বিতরণ কালে উপস্থিত ছিলেন, গোল্ডেন সুনামগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ এর সভাপতি ছানাউর রহমান ছানু, সাধারণ সম্পাদক এম, আমির উদ্দিন পাভেল , সিনিয়র সহ-সভাপতি মৌলানা শিব্বির আহমেদ, সহ-সভাপতি শাহ সিরাজ আলী, সহ সভাপতি মোঃ আজাদ মিয়া , সাংগঠনিক সম্পাদক শাহেদুর রেজা চৌধুরী পারভেজ , তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাহেল আহমদ, সহ অর্থ সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ সমাজকল্যাণ সম্পাদক মোজাম্মেল হক, সদস্য সমছু মিয়া, কাওছার আহমেদ, জুয়েল বক্সসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতারী বিতরণ কালে বক্তারা বক্তব্যে বলেন, গোল্ডেন সুনামগঞ্জ সমাজ কল্যাণ পরিষদ পবিত্র মাহে রমজান উপলক্ষে পরিষদের পক্ষ থেকে আমরা সামান্য কিছু সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। আশা করি অন্যান্য সংগঠনসহ সমাজের বিত্তবান মানুষ যার যার সামর্থ্য অনুযায়ী এই পবিত্র রমজান মাসে অসহায় মানুষের পাশে এগিয়ে আসবেন , বক্তারা আরোও বলেন সমাজের পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তা করা সহ বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত রয়েছে আমাদের এই পরিষদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain