শিরোনাম :
ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ

আল সেলিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ২৪৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: যুক্তরাজ্য ভিত্তিক চ্যারাটি সংস্থা আল সেলিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের (ইউ কে) উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের সুবিদ বাজার বন কলা পাড়া লাল সবুজ এলাকায় ৪ শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে চাল,আলু, ডাল, সয়াবিন তেল,পিয়াজ,চিনি,ময়দা,সেমাই,দুধ, লবণ,ফুড সামগ্রী বিতরন করা হয়েছে। আজ(১৬ এপ্রিল) রবিবার দুপুরে আল সেলিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের ইউ কে, এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক লন্ডন প্রবাসী শাহ সেলিম উদ্দিনের অর্থায়নে সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড বন কলা পাড়ায় শাহ সেলিম এর নিজ বাসায় এই ঈদ সামগ্রী বিতরনী এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ডের জননন্দিত জননেতা কাউন্সিলর আফতাব হোসেন খাঁন, বন কলা পাড়ার প্রধান মুরব্বি মোঃ মানিক মিয়ার সভাপতিত্বে ও বন কলা পাড়ার লাল সবুজ যুবসমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি সৌরভ সোহেল এর সঞ্চালনায়,

স্বাগত বক্তব্য রাখেন আল সেলিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক শাহ মোঃ শরিফ উদ্দিন মাসুম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন এড.সিরাজ উদ্দিন,, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোঃ আব্দুল হাই, মোঃ কাদির মিয়া,,মোঃ হানিফ মিয়া,শফিক মিয়া, মাহফুজুল হক বেলাল সিলেট মহানগর সেচ্ছা সেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সুমন,কোরআন তেলাওয়াতের মধ্যে সভার শুরু হয়,

তেলাওয়াত করেন শাহ মোঃ জাকুয়ান হোসেন আদিল,সভার শেষে ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক শাহ মোঃ শরিফ উদ্দিন মাসুম, এবং শাহ মোঃ সামছুদ্দিন সিপন,লাল সবুজ যুবসমাজ কল্যাণ সংস্থার সভাপতি সৌরভ সোহেল,সাধারণ সম্পাদক মোঃ মনজুর আহমেদ, মোঃ শাহ ছালেক, মোঃ আলেখ মিয়া, শফিক শাওন, আল আমিন, মেহেদী হাসান জাকারিয়া, নুরুল ইসলাম বাবলু, টপু পাল, আবু সালেহ রাহাত, নাফিউর রাজা চৌধুরী, সাজু আহমেদ, পংকজ, সোহাগ, সাজিদ আলী, ডাঃ তানভীর, রাফি, মনা, মানভীর,সহ সকলের তত্ত্বাবধানে প্রায় চার শতাধিক অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ফুড সামগ্রী বিতরন করা হয়, প্রসঙ্গত ;সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পাটলী ইউনিয়নের সাচায়ানী গ্রামের মরহুম আরকান আলীর পঞ্চম সন্তান শাহ মোঃ সেলিম উদ্দিন কর্তৃক ২০২০ সালে আর্তমানবতার সেবায় প্রতিষ্ঠা করেন আল সেলিম ওয়েল ফেয়ার ফাউন্ডেশন (ইউ কে) ইতিমধ্যে কয়েক হাজার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ অব্যাহত রয়েছে ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain