শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেটে ছিনতাইকারীদের আস্তানা থেকে মুঠোফোন-বিদেশি মুদ্রা উদ্ধার,

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ১৮৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ ::সিলেট মহানগরের তেমুখীতে ইফতারের আগে ছিনতাইয়ের চেষ্টাকালে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ এপ্রিল) বিকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সালাহ উদ্দিন (২৮), মইন হোসেন (২৬), ও রহমত আলী (১৩)।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ছুরি ও ছিনতাই কাজে ব্যবহৃত ব্যাটারিচালিত রিকশা জব্দ করে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যমতে একটি বাসা থেকে ইতিপূর্বে ছিনতাইকৃত বেশ কিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এদিকে, এ ৩ জনকে গ্রেফতারের সময় তাদের সহযোগী আরও কয়েকজন ছিনতাইকারী পালিয়ে যায়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাসা জানান, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের জালালাবাদ থানাধীন তেমুখী বাইপাস রোডস্থ মাসুক বাজার রাস্তার মুখে ছিনতাই করার উদ্দেশ্যে একদল ছিনতাইকারী অবস্থান করছে জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে সালাহ উদ্দিন, মইন হোসেন রহমত আলীকে গ্রেফতা করে। এসময় আরো ৩/৪ জন ছিনতাইকারী পালিয়ে যায়।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন স্থানে এভাবে দলবদ্ধভাবে ছিনতাই করে আসছে বলে স্বীকার করে। এক পর্যায়ে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যমতে গোলাম রব্বানী নামে তাদের সহযোগী ছিনতাইকারীর জালালাবাদ থানাধীন উপরপাড়াস্থ ভাড়া বাসা থেকে ১১টি মোবাইল ফোনসহ বেশি কিছু বিদেশি টাকার নোট উদ্ধার করে পুলিশ। এগুলো তারা বিভিন্ন সময় ছিনতাই করেছিলো।

গ্রেফতারকৃতদের পরে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain