শিরোনাম :
ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ ইউনিক ও বেঙ্গল পরিবহনের সেই দুই বাসের রেজিস্ট্রেশন বাতিল, মালিক-চালককে হাজিরের নির্দেশ

দিরাইয়ে টংগর দক্ষিণ পাড়া জামে মসজিদ শাখার আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সম্পন্ন

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জের দিরাইয়ে দারুল ক্বেরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের টংগর দক্ষিণ পাড়া জামে মসজিদ শাখার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মাসব্যাপী ক্বোরআন প্রশিক্ষণের পর শিক্ষার্থীদের মধ্যে মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে মসজিদ প্রাঙ্গণে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

টংগর দক্ষিণ পাড়া জামে মসজিদ শাখার সভাপতি ফখরুল ইসলাম আলা মিয়ার সভাপতিত্বে ও সহকারী ক্বারি হুসাইন কবির রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- ক্বারি সোসাইটি দিরাই উপজেলার সাবেক সভাপতি মাওলানা মো: আমিরুল ইসলাম, উক্ত শাখার নাজিম সুজন মিয়া, সহ নাজিম বদরুজ্জামান চৌধুরী কমল, প্রধান ক্বারি মাও হুসাইন আহমদ, মাও মুবাশ্বির আহমদ।

এসময় উপস্থিত ছিলেন- টংগর দক্ষিণ পাড়া জামে মসজিদের মোতওয়াল্লী মজুমদার মিয়া, গোলাম হুসেন, গোলাম জিলানী, সবুজ মিয়া, শামসুল ইসলাম আবাব মিয়া, আব্দুল মুহিত, মাও পারভেজ আহমদ, কামরান মিয়া প্রমুখ।

বক্তারা মাসব্যাপী কোরআন শিক্ষার কার্যক্রমকে সুন্দর ও সফলভাবে পরিচালনা করার জন্য ক্বারী সাহেবগণকে ধন্যবাদ জানান। তাছাড়া উক্ত শাখার সৃষ্টিলগ্ন থেকে এপর্যন্ত পুরস্কার দাতা লন্ডন প্রবাসী মোতাহির মিয়া সহ যারা যারা আর্থিক সহযোগিতা করে আসছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain