শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

ফটিকছড়ি দরবার শরীফে প্রধানমন্ত্রীর পক্ষে সৈয়দা রাজিয়া মোস্তফার ঈদ উপহার বিতরণ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে ঈদসামগ্রী বিতরণ করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সৈয়দা রাজিয়া মোস্তফা।

এ সময় সৈয়দা রাজিয়া বঙ্গবন্ধুর পরিবারের সদস্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দরবারে হাত তুলেন। এছাড়া প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে দেশের মানুষকে সতর্ক থাকার আহ্বান জানান।

তিনি বলেন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে যারা হায়নাদের হাতে হাত মিলিয়ে কাজ করেছিলেন তারা আবারও বিভিন্নভাবে পায়তারায় লিপ্ত আছেন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার হাত ও তার কাজকে ব্যাহত করার জন্য অরাজকতা করার চেষ্টা করছেন।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা চেয়ারম্যান উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ইউনিয়ন পরিষদের সদস্যরা। ইফতার ও দোয়া মাহফিলে বিশেষভাবে মোনাজাত করেন মাইজভান্ডার দরবার শরীফের সন্তান সৈয়দ মাওলানা বশির উদ্দিন মাইজভান্ডারী।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain