শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

খয়রুন্নেছা-বশির ফাউন্ডেশন ইউএসএ (ইনক) এর ভাইস চেয়ারম্যান ফারুক মাহমুদ চৌধুরী পক্ষ থেকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ২৪৩ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট নগরীর খুলিয়াটুলা এলাকায় আজ খয়রুন্নেছা-বশির ফাউন্ডেশন ইউএসএ (ইনক) এর উদ্যোগে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও প্রধান পৃষ্টপোষক, আমেরিকা প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা, শিক্ষানুরাগী, মানবতার ফেরিওয়ালা, দানবীর ফারুক মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে ২০ এপ্রিল বিকালে খুলিয়াটুলা এলাকায় প্রায় শতাধিক দরিদ্র পরিবারের মধ্যে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক পুণ্যভূমি পত্রিকার সম্পাদক আবু তালেব মুরাদ, এলাকার বিশিষ্ট শালিসি ব্যাক্তিত্ব সৈয়দ মোহাম্মদ হাফিজ সাহেবের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, এই পরিবারটি একটি দানশীল পরিবার। তাদের দানশীলতা ও মানুষের বিপদে-আপদে সহযোগীতার কথা এলাকাবাসী সবসময় কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। বিশেষ করে ফারুক মাহমুদ চৌধুরীর সাম্যবাদী, মানবতাবাদী ও জনদরদী চারিত্রিক বৈশিষ্ট্যের প্রশংসা করে বক্তরা বলেন, মানবতার কল্যাণে, মানুষের প্রয়োজনে তিনি যেভাবে সবার পাশে দাঁড়ান, সহযোগীতার হাত বাড়ান, তাঁর এই দানশীলতা, উদারতা ও মানবিকতা তাঁকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। আগামীতেও যেন ধারাটি অব্যাহত থাকে এই প্রত্যাশা রেখে মানবতার মহান বন্ধু জনাব ফারুক মাহমুদ চৌধুরীর নেক হায়াত, দীর্ঘায়ু ও পরিবারের মরহুম সদস্যবৃন্দের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শেখ নাসির আলী (রঃ) জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব মাওলানা আব্দুস শাকুর সাহেব। বিশেষ অতিথি হিসেবে এতে আরোও উপস্হিত ছিলেন সাবেক কাউন্সিলর জনাব ওলিউর রহমান সোহেল, হাজারী গ্রুপ ওয়েলফেয়ার সোসাইটি সিলেটের চেয়ারম্যান জনাব শামছুজ্জামান কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জনাব আলী আশরাফ সুহেল, মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ফরহাদ মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কবির খান।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain