শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সুনামগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে ৬ কৃষক নিহত

রিপোর্টার নামঃ
  • রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ নিউজ ডেস্ক :: সুনামগঞ্জের বিভিন্ন হাওরে ধান কাটতে গিয়ে ৩ উপজেলায় পৃথক বজ্রপাতে ছয় কৃষকের মৃত্যু হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকাল ও দুপুরে তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলা হাওরের পৃথক স্থান এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার দুপুরে ছাতক উপজেলার দেবের গাও গ্রামের কৃষক মহিম মিয়া, বড়কাপন এলাকার কৃষক আরশ আলী ও চরমহল্লা গ্রামের কৃষক আব্দুস সামাদ সকালে ধান কাটতে গিয়ে হাওরে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু ঘটে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলার বিভিন্ন গ্রামের ৩ কৃষক ধান কাটার সময় বজ্রপাতে নিহত হন।

দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর এলাকার চৌদ্দকুড়ি হাওর ও কালাদেউরা হাওরে ধান কাটার সময় বজ্রপাতে আরো দুই কৃষকের মৃত্যুর ঘটনা ঘটে। নিহত কৃষকরা হলেন দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রণভূমি গ্রামের কৃষক তারা মিয়া ও মিলন মিয়া।

দোয়ারাবাজার থানার ওসি দেব দুলাল ধর জানান, হাওরে ধান কাটতে গিয়ে তাদের মৃত্যু হয়।

এ ছাড়াও সকালে তাহিরপুরে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে রমজান মিয়া নামের আরেক কৃষকের মৃত্যু হয়। এ সময় বজ্রপাতে আরেক কৃষক আহত হন। নিহত কৃষক রমজান মিয়া উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়ন কুকুর কান্দি গ্রামের হাছন আলীর ছেলে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার জানান, বজ্রপাতে একজন কৃষক নিহত ও একজন আহত হয়েছেন। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain