শিরোনাম :
আফরোজ পলিমারের কর্মীদের নিয়ে আনন্দঘন আয়োজন, সম্মাননা পেলেন দীর্ঘদিনের সহকর্মীরা ফের ঢাকা-সিলেট মহাসড়কে পিকআপ ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে -নিহত-১ সিলেটে চারদফা দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ, ১৫ দিনের আল্টিমেটাম সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পেয়েছে ৩৮৩৬ জন সিলেটে ইউনিক ও বেঙ্গল দুই বাস চালকের বিরুদ্ধে মামলা সিলেটে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও ‘সমতল ভূমি কমিশন’ গঠনের দাবী সেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাকসেতুর রেলিং ভেঙে ঝুলে আছে ট্রাক শাহজালাল জামেয়া স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ কুলাউড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত অধিকাংশই নারী ও শিশু-গাজায় একটি ভবনের ধ্বংসস্তূপে ১৯ মরদেহ

গোয়াইনঘাটে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিলো জেলা ছাত্রলীগ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ১৫৫ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেটের গোয়াইনঘাটে এক কৃষকের বোরো ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন সিলেট জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। গত (২৬ এপ্রিল) সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ নেতৃত্বে এই ধান কেটে দেন নেতৃবৃন্দ।
ধান কাটা ও বাড়ি পৌঁছে দেয়ায় জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের পাশাপাশি অংশগ্রহণ করেছেন গোয়াইনঘাট উপজেলা ও ফতেহপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দরা বলেন, এ কর্মসূচি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের। করোনাকালীন সময় থেকেই ছাত্রলীগ এই কার্যক্রম হাতে নেয়। তখন সিলেটসহ সারাদেশে তীব্র শ্রমিক সংকট দেখা দিয়েছিল। এ অবস্থায় যখন কৃষকরা তাদের সোনালী স্বপ্ন ঘরে তুলতে পারছিলেন না তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ সারাদেশে তাদের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় এবছরেও কেন্দ্রীয় ছাত্রলীগ প্রেস বিজ্ঞপ্তির মধ্যমে ধান কাটা কর্মসূচি ঘোষণা করে। সেই কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ছাত্রলীগ এই উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করে।
জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী এবারের বোরো মৌসুমেও কৃষকের ঘরে সম্পূর্ণ ধান না উঠা পর্যন্ত সিলেট জেলা ছাত্রলীগের আওতাধীন সকল উপজেলা ছাত্রলীগ এই কর্মসূচি পালন করবে।
এদিকে দরিদ্র কৃষকের জন্য এমন তৎপরতায় প্রশংসা ভাসছেন জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। বিশেষ করে গোয়াইনঘাট উপজেলাজুড়ে সাধারণ মানুষ, কৃষকসহ সচেতন মহল তাদের ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আগামীতেও অসহায় মানুষের পাশে তারা এমন নির্ভরশীলতার প্রতিক হয়ে দাঁড়াবেন বলেই তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain