শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

জুড়ীতে আটক ভারতীয় মহিষ নিলামে বিক্রি

রিপোর্টার নামঃ
  • শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ১৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের জুড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক আটক মালিকবিহীন ৯টি ভারতীয় মহিষ প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়েছে। সকালে উপজেলার সেলুয়া বিওপিতে অনুষ্টিত নিলামে ৭ লাখ ৫৩ হাজার ৭৫০ টাকায় মহিষগুলো বিক্রি করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৪টার দিকে ভারত থেকে চোরাই পথে বাচ্চাসহ ৯টি মহিষ বাংলাদেশে পাচার করা হয়। শিলুয়া কুচাই চা বাগান এলাকা থেকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল মহিব্বুল ইসলাম খান পিএসসি এর নেতৃত্বে বিজিবি সদস্যরা মহিষগুলো আটক করে।

শনিবার সকাল ১০টায় সেলুয়া বিওপি-তে মহিষগুলো প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়। এসময় বিজিবি সেলুয়া বিওপি’র ইনচার্জ সুবেদার সোলেমান আলী, জুড়ী রাজস্ব অফিসের সহকারী কর্মকর্তা দেবাশীষ দাস দিপন উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ, বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মহিব্বুল ইসলাম খান পিএসসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮০৪/এম এবং ১৮০৫/এম এর মধ্যবর্তী স্থান থেকে মহিষগুলো আটক করা হলেও বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain