শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সুনামগঞ্জে ৪ মে থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

রিপোর্টার নামঃ
  • রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩
  • ২৬৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে সুনামগঞ্জে ৪ মে থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

রোববার (৩০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের কথা জানান শ্রমিকরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বলেন, মানববন্ধন করে প্রশাসনের কাছে তিন দফা দাবি বাস্তবায়নের জন্য এবং দাবি আদায় না হলে মে মাসের ৩ তারিখ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের সিদ্ধান্ত প্রশাসনকে জানানো হয়। কিন্তু প্রশাসন আমাদের দাবি না মানায় এবং কোনো সুরাহা না করায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। তবে ৩ মে এসএসসি পরীক্ষা থাকায় ৪ মে থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস সমিতির সভাপতি সুজাউল কবীর, সংগঠনের কার্যকরী সভাপতি বুরহান উদ্দিন, সহ-সভাপতি মো. আনেয়ার হোসেন ও দফতর সম্পাদক মো. সুমন মিয়া প্রমুখ

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain