শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

মে দিবসে শ্রমজীবী মানুষের পাশে সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী রুবি বেগম

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১ মে, ২০২৩
  • ১৮৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন। সে হিসাবে নির্বাচনের বাকি ১মাস দেড়মাস মাসেরও কম। ফলে নির্বাচনকে সামনে রেখে জোরেশোরেই প্রস্তুতি নিয়ে প্রচারণা শুরু করেছে সম্ভাব্য মহিলা কাউন্সিলর প্রার্থী রুবি বেগম।

তিনি মে দিবসে শ্রমজীবী মানুষের পাশে সিলেট সিটি কর্পোরেশনের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সম্ভাব্য মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মোছা: রুবি বেগম। আজ ১লা মে রোজ সোমবার সিলেট নগরীর ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় মে দিবসে শ্রমজীবী মানুষের খুজ খবর নিতে পরিবারের পাশে দাঁড়িয়েছেন কাউন্সিলর প্রার্থী মোছা: রুবি বেগম।

কাউন্সিলর প্রার্থী মোছা: রুবি বেগম তিনি বলেন বিশ্বের সকল শ্রমজীবী-কর্মজীবী মানুষের জন্য সংগ্রামী চেতনায় উদ্ভাসিত একটি দিন ‘মহান মে দিবস’। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি ‘মহান মে দিবস ২০২৩’ উপলক্ষে সিলেটসহ ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সকল শ্রমজীবী মানুষকে জানান আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

এসময় শ্রমজীবী মানুষের কাছে রুবি বেগম এর পরিচয় তুলে ধরেন এবং প্রচার প্রচারনা ও লিফলেট বিতরণ করেন। এসময় তিনি আরও বলেন, মহান মে দিবসের এই দিনে চলমান সংকটে কর্মহীন, খেটে খাওয়া, শ্রমজীবী মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সব বিত্তবান ও স্বচ্ছল মানুষদের প্রতি আহ্বান জানিয়েছে তিনি। এসময় কাউন্সিলর প্রার্থী মোছা: রুবি বেগম সমর্থনে বিভিন্ন পাড়া-মহল্লার মুরব্বীগণ ও যুবক,ছাত্র শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain