শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১৭৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরোও একজন আহত হয়েছেন। নিহত শাহজাহান মিয়া (২৮) নামে এ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (০১ মে) রাতে চুনারুঘাট পৌরসভার পাকুরিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

পুলিশ ও স্থানীয়দের ধারণা, সড়ক দুর্ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে।
নিহত শাহজাহান চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের কাচুয়া গ্রামের আব্দুর রশিদের ছেলে।

 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, সন্ধ্যার পর স্থানীয়রা পাকুরিয়া এলাকার সড়কে শাহজাহানের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশে তার ব্যবহৃত মোটরসাইকেলটি পড়েছিল।

 

এছাড়া সেখান থেকে খায়রুল ইসলাম জার্নেল নামে আরেক মোটরসাইকেল আরোহীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, প্রাথমিক ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটায় শাহজাহান নিহত ও তার সঙ্গী আহত হয়েছেন। পুলিশ এ নিয়ে তদন্তে নেমেছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain