শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদককে বিদায়ী সংবর্ধনা

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৮১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ) এর সদ্য সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা এর যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গত মঙ্গলবার কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের আয়োজনে উপজেলার টুকের বাজারে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মারজান উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি হেলাল আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি সিলেট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর পরিচালক ও কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, দৈনিক সিলেটের ডাকের চিফ রিপোর্টার ও কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাংবাদিক ফারুক আহমদ, সদ্য সাবেক সভাপতি রুপক চন্দ্র দাস, সদ্য সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের সহ-সভাপতি নেওয়াজ শরীফ, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মিয়া, তুহিন বক্স, মোজাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, প্রচার সম্পাদক লবীব আহমদ, দপ্তর সম্পাদক মঈনুল ইসলাম, সহ ক্রীড়া সম্পাদক শাহীন আলম ও সদস্য ডাঃ আব্দুল আওয়াল, শাখা কমিটির সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, কোম্পানীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান নাঈম, শাখা কমিটির শরীফ, নবী, রাজন, রায়হান, জুয়েল সহ কোছাপের বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন শাখা কমিটির সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন।বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain