শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

পরীক্ষার কারেণে সুনামগঞ্জে বাস ধর্মঘট স্থগিত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ মে, ২০২৩
  • ২২৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সুনামগঞ্জে ৪ মে থেকে শ্রমিকদের তিন দফা দাবিতে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। শ্রমিক ইউনিয়ন নেতারা এসএসসি পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেন। পুলিশ প্রশাসনের সাথে আলোচনা করে এ ধর্মঘট স্থগিত করেন জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নেতারা।

পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে সুনামগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

বুধবার (৩ মে) জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সুজাউল কবির অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে বলে জানিয়ে বলেন, প্রশাসনের সাথে আলোচনা করে এসএসসি পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত ধর্মঘট স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ৩০ এপ্রিল সুনামগঞ্জ নতুন বাসস্ট্যান্ডে পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকে সাংবাদিকদের ধর্মঘটের কথা জানান শ্রমিকরা।তারা পরিবহন শ্রমিকদের মারধর, গাড়ি ভাঙচুর, শ্রমিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও চাঁদাবাজি বন্ধের তিন দফা দাবিতে সুনামগঞ্জে ৪ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেয় জেলা বাস, মিনিকোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain