শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

শায়েস্তাগঞ্জে বাস চাপায় অবসরপ্রাপ্ত সরকারী কর্মকর্তা নিহত

রিপোর্টার নামঃ
  • বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শ্যামলী পরিবহনের বাস চাপায় আব্দুর রহমান কালা মিয়া (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় ২ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নছরতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান পশ্চিম নছরতপুর গ্রামের বাসিন্দা ও পল্লী বিদ্যুৎ এর অবসরপ্রাপ্ত কর্মকর্তা।

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হোসেন জানান,- সিলেট থেকে ঢাকাগামী যাত্রীবাহী শ্যামলী পরিবহণের বাস নছরতপুর এলাকায় পৌঁছমাত্রই অপর আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে দাড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান কালা মিয়া নিহত হন। শ্যামলী পরিবহণের ওই বাস পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মাধবপুরের হোটেল আল-আমিনের সামনে বাসকে আটক করা হয়।

ওসি আরও জানান, স্থানীয় জনসাধারণ মহাসড়ক অবরোধ করে রেখেছিলেন স্থানীয় চেয়ারম্যানকে সাথে নিয়ে সবাইকে শান্ত করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। জানান পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক হয়।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain