শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

গোয়াইনঘাটে গাঁজাচাষী মিজানুর রহমানকে আটক করেছে থানা পুলিশ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ২০৫ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুরের ঢালারপাড় নামক গ্রামের একটি বাড়ির উঠান থেকে ৬টি গাঁজার গাছসহ এক গাঁজাচাষীকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
পুলিশ সুত্র জানাযায় , গতকাল বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের দক্ষিণ প্রতাপপুর ঢালারপাড় গ্রামের মিজানুর রহমান (৫০) এর বাড়িতে অভিযান চালায় থানা পুলিশ। এসময় মিজানুর রহমানের বাড়ির উঠানে লাগানো ৬টি গাঁজাগাছ জব্দ করা হয়। এবং গাজা চাষের সাথে জড়িত থাকায় মিজানুর রহমানকে আটক করে পুলিশের অভিযানিক দল। অভিযানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট থানার এসআই আক্তার হোসেন, এএসআই এনামুল হক সহ পুলিশের কয়েক জন সদস্য। জানাযায় আটককৃত গাঁজাচাষী মিজানুর রহমান একজন পেশাদার গাজা ব্যাবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম জানান, আটককৃত গাঁজাচাষীর বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের’র প্রস্তুতি চলছে। মামলা রুজু হলে আসামীকে জেল হাজতে আদালতে প্রেরণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain