শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৬৭ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর চেয়ারম্যান প্রফেসর রমা বিজয় সরকার বলেছেন, খেলাধুলা শিক্ষা কার্যক্রমের একটি অংশ। শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধুলা করা প্রয়োজন। স্বাস্থ্যসচেতন মানুষেরা হাজারও ব্যস্ততার মাঝেও শরীর ও মনকে চাঙ্গা করার জন্য নিয়মিত খেলাধুলা করেন। খেলাধুলা মানুষের ভেতরে একটি প্রশান্তি এনে দেয়, এনে দেয় ভারসাম্যও।
তিনি আরো বলেন, মানুষের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা একদিকে মানুষকে যেমন শক্তি ও সাহস দেয় অন্যদিকে তা প্রেরণারও উৎস। নিয়মিত ও পরিমিত খেলাধুলা মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী করে। খেলাধুলার জয় পরাজয় থেকে মানুষ খুব সহজে জীবনের জয়-পরাজয়গুলোকেও মেনে নিতে শেখে।
তিনি বুধবার (৩ মে) সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
লাক্কাতুরা সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো. জহুর আহমদ সভাপতিত্বে ও সুরাইয়া আক্তার মাইশা এবং রুহামার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেট এর সচিব প্রফেসর কবির আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর অরুণ চন্দ্র পাল, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মমতাজ বেগম, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. কবির খান। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain