শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

জিন্দাবাজার এলাকায় আনোয়ারুজ্জান চৌধুরীর সর্মথনে গণসংযোগ

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সর্মথনে গণসংযোগ করেছে সিলেট মহানগর দর্জি শ্রমিক লীগ।
বুধবার (১০ মে) বিকেলে নগরীর জিন্দাবাজারস্থ মুক্তিযুদ্ধা গলি এলাকায় এ গণসংযোগ করা হয়।
গণসংযোগকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রয়াত সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলু।
এসময় শিপলু বলেন, পবিত্র মাটি সিলেটের সঙ্গে আমার বাবার হৃদয়ের সম্পর্ক ছিলো। আপনারা আমার বাবাকে বার বার ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আজ আমার বাবা নেই। আমাদের প্রিয় দল আওয়ামী লীগ সরকারের উন্নয়ন এখন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। সারাদেশে যে উন্নয়ন হচ্ছে সেই ধারা অব্যাহত রাখতে আপনারা নৌকা মার্কায় ভোট দিন। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আমাদের কখনও নিরাশ করবেন না। তিনি সিলেটের উন্নয়নে সবসময় আন্তরিক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাইফুর রহমান, আবি আহমদ, সালমান আহমদ, এস আই ওহি, এম এ ফয়েজ, তাহসিন মাহি, মহানগর দর্জি শ্রমিক লীগের সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক টিটু তালুকদার, সহ সভাপতি মো. হিরন আহমদ, সহ সভাপতি মো. হারুন মিয়া, যুগ্ম সম্পাদক রফিক মিয়া, সদস্য মতিন আহমদ, কামরান আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain