শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেটে শিশুকে ট্রাকে তুলে ধর্ষণ: চালক ঢাকায় গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট এয়ারপোর্ট এলাকার ১০ বছরের এক শিশুকে ট্রাকে তুলে ধর্ষণ মামলার একমাত্র আসামি চালক রওশন আলী বেপারীকে (৪৭) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

মঙ্গলবার (৯ মে) রাতে ট্রাকসহ রাজধানীর শ্যামপুর ইকোপার্ক এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-১০ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন জানান, আটক রওশন আলী পেশায় ট্রাক চালক। তিনি প্রায়ই ট্রাক চালিয়ে ভিকটিম শিশুর বাড়ির পাশ দিয়ে যাতায়াত করতেন। যাতায়াতকালে হঠাৎ একদিন ভিকটিমকে রাস্তা দিয়ে একা আসতে দেখে তিনি তাকে ডেকে নিয়ে কিছু চকলেট কিনে দেন।

বেশ কয়েকদিন ভিকটিমকে চকলেট, বিস্কুট কিনে দিয়ে প্রলোভন দেখিয়ে তার বিশ্বাস অর্জন করেন। গত বছরের ২ আগস্ট সকালে রওশন আলী ভিকটিম শিশুটিকে রাস্তায় দেখতে পেয়ে ডেকে ট্রাকে তুলে নেন। এরপর সিলেট এয়ারপোর্ট থানাধীন ধোপাগুলা এলাকার নানাবুরার পাথরের সাইটের নির্জন রাস্তার পার্শ্বে ট্রাকটি থামিয়ে, ট্রাকের কেবিনেই শিশুটিকে ধর্ষণ করেন। এতে ভিকটিম অজ্ঞান হয়ে পড়ে।

ওই দিন (২ আগস্ট) বিকেলে শিশুটির জ্ঞান ফিরলে ধর্ষক রওশন আলী তাকে বিস্কুট ও অন্যান্য জিনিসপত্র কিনে দেন এবং ভিকটিমকে ট্রাক থেকে নামিয়ে দিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যান।

আটক রওশন আলীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান এই র‍্যাব অধিনায়ক।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain