শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

দলের নির্দেশে কাউন্সিলর পদে নির্বাচন করছেন না রনি চৌধুরী

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ না নেয়ায় সিলেট সিটি করপোরেশন ২৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হোসেন আহমদ চৌধুরী রনি। বুধবার (১০ মে) রাতে সাদারপাড়া এলাকায় মতবিনিময় করে তিনি এ সিদ্ধান্ত নেন।
সভায় হোসেন আহমদ চৌধুরী রনি বলেন, বর্তমান সরকারের অধীনে বিএনপি কোন নির্বাচনে অংশ নিবে না। এজন্য দলের কেন্দ্রীয় পর্যায় থেকে সিদ্ধান্ত এসেছে। আমি দীর্ঘদিন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত থাকায় এবারের সিটি নির্বাচনে দল অংশ না নেয়ার ব্যাপারে অনড় থাকায় আমিও নির্বাচনে কাউন্সিলর পদে অংশ নিচ্ছি না। তবে আমার সেবামূলক কার্যক্রম সব সময় অব্যাহত থাকবে। মানুষের জন্য আমি আজীবন কাজ করে যেতে চাই।
এসময় তিনি বলেন, আমার সেবামূলক কার্যক্রম পরিচালনা জন্য সবার সহযোগীতা প্রয়োজন। যেভাবে আপনার আমাকে বন্যা ও করোনাকালিন সময়ে সহযোগীতা করায় আমি মানুষের পাশে দাঁড়াতে পেরেছি নিজের সামর্থ্য অনুসারে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আল-আমীন যুব সংঘের উপদেষ্টা মন্ডলির সদস্য শফি আহমদ, শাহিন চৌধুরী, এলিন চৌধুরী, সোহেল আহমদ, এটিএম ইসমাইল বদর, মাসুদ করীম, জাকু চৌধুরী, কবির চৌধুরী রাসেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মানুষ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain