শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিসিক নির্বাচন: বিএনপি’র নেতা-কর্মীদের অংশগ্রহণ না করতে কঠোর বার্তা

রিপোর্টার নামঃ
  • বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩
  • ১৬৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীকে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে অংশগ্রহণ না করার ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিসিক নির্বাচনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে প্রয়োজনে সাংগঠনিক ব্যবস্থা নেবারও নির্দেশ দেন তিনি। গত বুধবার রাত ৯টার দিকে মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সাক্ষাৎ করেন। এ সময় মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন।

 

রাতে সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দের সাথে ভার্চুয়াল বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় নেতৃবৃন্দকে এমন নির্দেশনা দেন। সিলেটজুড়ে বিএনপি নেতাকর্মীদের গণগ্রেফতার ও পুলিশি হয়রানিরও নিন্দা জানান।

 

সন্ধ্যা ৭টা থেকে ৪৫ মিনিট স্থায়ী বৈঠকে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।

 

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন কেন্দ্রীয় কর্মসূচি পালনের উপর গুরুত্ব দেন। গ্রেফতারকৃত নেতাকর্মীদের খোঁজ খবর নেন ও অবিলম্বে আটক সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান । আটককৃত নেতাকর্মীদের আইনি সহায়তা প্রদান ও তাদের পরিবারের পাশে থাকার জন্য মহানগর বিএনপি নেতৃবৃন্দের প্রশংসা করেন তিনি।

বৈঠকে মহানগরের ২৭টি ওয়ার্ড সহ নতুন ১৫টি ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম জোরদারের ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain