শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

গায়ে কেরোসিন ঢেলে দগ্ধ গৃহবধূর মৃত্যু: স্বামী-শশুর আটক

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের কালাটিলা এলাকায় নিজ শরীরে কেরোসিন ঢেলে আগুনে দগ্ধ গৃহবধূ সিঁথি মহালীর (১৮) মৃত্যু হয়েছে। নিহত সিঁথি মহালী ওই এলাকার সজীদ মহালীর স্ত্রী। পারিবারিক কলহের জেরে সিঁথি নিজের শরীরের আগুন দেন বলে জানা গেছে।

এঘটনায় (১১ মে) বৃহস্পতিবার বিকেলে নিহতর পিতা বিধু মহালী বাদি হয়ে স্বামী ও শশুরের নামে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে বিকেল ৫টায় শশুর অভয় মহালী (৪০), স্বামী সজীত মহালী সহ ২জনকে আটক করেন ।

সিঁথির পরিবার জানায়, গত মঙ্গলবার রাত অনুমান ১০ টায় স্বামী-স্ত্রীর মধ্যে বাকবিতন্ডার পরে সিঁথি মহালী রান্না ঘরের স্টোভ চুলা থেকে কেরোসিন নিজ শরীরে ঢেলে আগুন দেন। তার চিৎকার শুনে স্বামী সজীত মহালী ও প্রতিবেশীরা এসে উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে পরে তার অবস্থার অবনতি ঘটলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করেন।

পরদিন বুধবার (১০মে) সকাল ৯টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গৃহবধূ সিথি মহালীর মৃত্যু হয় ।

জানা যায়, প্রায় ১ বছর পূর্বে দেউন্দি চাবাগানের বিধু মহালীর মেয়ে সিঁথি মহালীকে বিয়ে করেন একই এলাকার দেউন্দি চাবাগানের কালা টিলার ভয় মহালীর পুত্র সজীত মহালী। বিয়ের পর থেকেই নানা ইস্যুতে পারিবারিক কলহ দেখা দেয় তাদের মধ্যে।

নিহত সিঁথির পিতা বিধু মহালী জানান, ৩ মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে প্রায় সময় নির্যাতন করতেন স্বামী। সিঁথি মানুষিক যন্ত্রণায় অতিষ্ট হয়ে এমন করেছে। তিনি এর বিচার চান।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক জানান, পারিবারিক কলহের জের ধরে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্বামী সজীদ মহালী ও শশুর অভয় মহালীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহের ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সিঁথির পিতা বিধু মহালী স্বামী ও শশুরের নামে মামলা দায়ের করলে। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain