শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

নগরীর ১১নং ওয়ার্ডে নারী সমাবেশ-আনোয়ারুজ্জামান চৌধুরী

রিপোর্টার নামঃ
  • শুক্রবার, ১২ মে, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের ক্ষমতায়ন করেছেন। তিনিই প্রথম পিতা নামের পাশাপাশি সকল ক্ষেত্রে মায়ের নাম যুক্ত করে মায়েদের সম্মানিত করেছেন। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে আমিও কথা দিচ্ছি, মেয়র নির্বাচিত হলে নারী সমাজকে সর্বোচ্চ সম্মান দিয়ে নারীদের কল্যাণে কাজ করবো।
তিনি গত (১১ মে) বিকেলে নগরীর ১১নং ওয়ার্ডে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
টাউন ফেডারেশনের সভাপতি শিউলি বেগমের সভাপতিত্বে অনুষ্টিত নারী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সম্পাদক মন্ডলীর সদস্য বুরহান উদ্দিন, ডা. শাকুর আহমদ শাহিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসার আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ, ১১ ওয়ার্ড কাউন্সিলার রকিবুল ইসলাম ঝলক, সিটিসি ক্লাস্টারের সভাপতি মনোয়ারা বেগম, বাংলাদেশ মণিপুরি ছাত্র সমিতির সভাপতি বিকি সিংহ, ১১ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুর রহমান পিংকু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের অর্থ সম্পাদক ইফতেখার হোসেন মণি, আওয়ামীলীগ নেতা আখতার হোসেন খান প্রমুখ। বিজ্ঞপ্তি

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain