শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

একটি আধুনিক স্মাট ওয়ার্ড গড়ার স্বপ্ন-কাউন্সিলর প্রার্থী মো: মখলিছুর রহমান কামরান

রিপোর্টার নামঃ
  • শনিবার, ১৩ মে, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আসন্ন ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর মো: মখলিছুর রহমান কামরানের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া সভা অনুষ্ঠিত হয়েছে। গত (১২ মে) রাতে নগরীর ৯নং ওয়ার্ডের কাউন্সিলরে নিজ বাসভবন আখালিয়াস্থ এলাকায় এক মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বী আবুল হোসেন হেনার সভাপতিত্বে ও এম রশিদ আহমদ পরিচালনায়

মতবিনিময় সভা শুরুতে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর মো: মখলিছুর রহমান কামরান বলেন, একটি আধুনিক স্মাট ওয়ার্ড গড়ার স্বপ্ন। আমি দীর্ঘ দিন এলাকাবাসীর সেবা করেছি। অনেক কাজ অসমাপ্ত রয়ে গেছে, অনেক উন্নয়নমূলক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। এলাকাবাসী আমাকে আবারো সুযোগ দিলে অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করার মধ্য দিয়ে ৯নং ওয়ার্ডকে একটি আধুনিক উন্নত স্মাট ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন, ৯নং ওয়ার্ডবাসী অতীতে আমাকে যে ভালোবাসা দেখিয়েছে ইনশাআল্লাহ তা এখনো বিদ্যমান। আল্লাহপাক আমাকে বিজয়ী করলে এলাকার অসামাপ্ত কাজ ও অবকাঠামো উন্নয়নসহ অবহেলিত এবং দরিদ্র মানুষের কল্যাণে অতীতের ন্যায় কাজ করে যাবো। আমি আমার ওয়ার্ডবাসীর কাছে চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আগামী ২১ জুন ৯নং ওয়ার্ডবাসীর কাছে দলমত নির্বিশেষে ভোট চেয়ে দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন-৯নং ওয়ার্ডে বিভিন্ন পাড়-মহল্লার মুরব্বীগণ-যুবক-তরুণ-ছাত্র সমাজের নেতৃবৃন্দ সহ ওয়ার্ডের সর্বস্তরের নাগরিগবৃন্দ।
খতমে কোরআন ও মতবিনিময় সভা পর বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain