শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

তাহিরপুরের যাদুকাটায় দুই নৌকার চাপে পড়ে শ্রমিকের মৃত্যু

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে লাউড়েরগড়ে দুই নৌকার মাঝে চাপা পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকের নাম সুজন মিয়া (২২)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের শাহপুর গ্রামের শেখ আব্দুল জাহিদের ছেলে।

গত শনিবার দুপুরে তাহিরপুরের যাদুকাটা নদীর লাউড়েরগড় গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুজন মিয়া যাদুকাটা নদীর লাউড়ের গড় এলাকা থেকে বারকি নৌকা দিয়ে বালু নিয়ে মিয়ারচর এলাকায় আসছিলেন। এসময় নদীতে ডুবে থাকা নৌকা থেকে বালু ভর্তি তার নৌকাকে নিরাপদ রাখতে নদীতে নামেন। দুই নৌকার মাঝে চাপে পড়ে গুরুতর আহত হন সুজন মিয়া। আশপাশের শ্রমিকরা আহত সুজন মিয়াকে উদ্ধার করে দ্রুত বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ‘বালু ভর্তি নৌকাকে রক্ষা করতে গিয়ে দুই নৌকার চাপায় পড়ে সুজন মিয়া নামের এক শ্রমিক আহত হয়ে পরবর্তীতে হাসপাতালে মারা গেছে বলে জানা গেছে।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain