শিরোনাম :
সিলেটে জিএসসি ইউকে’র ‘ওমেন এমপাওয়ার প্রজেক্ট’-এর সনদ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত শাহ্ খুররম ডিগ্রী কলেজে ভবন বরাদ্দ- মুক্তাদিরের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া মাহফিল এবার ইউনিয়ন পরিষদ এর নির্বাচন কবে-জানা গেল মির্জা ফখরুল হোটেল শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কর্মীসভা অনুষ্ঠিত সিলেটে হামে শিশু মৃত্যু থামছেই না, প্রাণ গেল আরও দু’জনের সিলেট মহানগরের ৬ থানা বিএনপি নেতাদের সঙ্গে সিসিক প্রশাসকের মতবিনিময় ইসকনের আলোচনা সভায় সিসিক প্রশাসক: সিলেটে শতাব্দীর পর শতাব্দী হিন্দু-মুসলিম সহাবস্থান সিলেটের ভাঙাচোরা সড়ক নিয়ে সিসিক প্রশাসকের ক্ষোভ, দ্রুত সংস্কারের আহ্বান নতুন এসএমপি কমিশনার সারোয়ার মোর্শেদ, কুদ্দুস চট্টগ্রামে বদলি আগামী বছরের হজ: সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা

ভারতে পালানোর আগেই মৌলভীবাজারে তিন রোহিঙ্গা আটক

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক ::মৌলভীবাজারে ভারতে পালানোর উদ্দেশ্যে ক্যাম্প থেকে পালিয়ে আসা তিন রোহিঙ্গাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

গত শনিবার (১৩ মে) মৌলভীবাজার সদর উপজেলার শ্যামেরকোণা (কাচারি বাজার) এলাকা থেকে দুজন রোহিঙ্গা নারী ও একজন যুবককে স্থানীয়রা আটক করে।

আটককৃত রোহিঙ্গারা হলেন- কক্সবাজারের উখিয়ার সবুল্লাকাটা রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর আলমের মেয়ে হাশিমা (২২), উঞ্চিয়া ক্যাম্পের সিরাজুল ইসলামের মেয়ে সাজিদা (১৮) ও বালুখালি ক্যাম্পের আবুল হাসিমের ছেলে মুজিবুর রহমান (১৭)। তারা সকলেই মিয়ানমারের নাগরিক বলে স্বীকার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে শ্যামেরকোণা বাজারে দুজন নারী ও একজন যুবক ঘুরাঘুরি করছিল। তাদের কথাবার্তায় কিছুটা ভিনদেশি মনে হওয়ায় সন্দেহ হয়। পরে স্থানীয়রা চাঁদনিঘাট ইউনিয়নের চেয়ারম্যান আক্তার উদ্দিনকে খবর দিলে তিনি সেখানে উপস্থিত হন। তখন তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কক্সবাজারের উখিয়া থেকে এসেছেন বলে জানান।

তারা জানায়, কুলাউড়া উপজেলার রবিরবাজার যেতে এসেছিলেন। সেখানে মসজিদের পাশে তাদের লোকজন রয়েছে। লোকেরা তাদের পার্শ্ববর্তী দেশ ভারতে পাঠাবেন।

চাঁদনিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি আটককৃত রোহিঙ্গাদের প্রথমে আমার বাড়িতে নিয়ে আসি। পরে পুলিশকে খবর দিয়ে তাদের পুলিশের কাছে সোপর্দ করি।

মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান বলেন, রোহিঙ্গারা চাতলাপুর বর্ডার এলাকা দিয়ে ভারতে প্রবেশের জন্য গত শুক্রবার ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে আসে। আটককৃত রোহিঙ্গাদের ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain