শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

৫নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী খালেদ আকবর’র জনসমর্থনে মতবিনিময় সভা

রিপোর্টার নামঃ
  • রবিবার, ১৪ মে, ২০২৩
  • ১৬১ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আপনারা খালেদকে একটি ভোট দিন বিনিময়ে পরিবর্তন উপহার ফিরিয়ে দিবো। মানুষ এখন পরিবর্তনের পক্ষে। পরিবর্তনই উন্নয়নের মূল লক্ষ্য। তাই আগামী নির্বাচনে আপনারা নতুন এবং তরুণ একজনকে আপনাদের সেবা করার সুযোগ দিন। আগামী ২১ জুন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী খালেদ আকবর চৌধুরী এর সমর্থনে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে সুনামগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আমি আপনাদের আশ্বস্ত করে বলতে পারি খালেদ একজন ভালো ছেলে। আজকের এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিই তা প্রমাণ করে। সে দক্ষ সংগঠক, তরুণ সমাজসেবক তাকে আপনারা সব সময় বিপদে আপদে পাশে পাবেন। তাই আপনাদের আমানত মহামূল্যবান ভোট দিতে তাকে নির্বাচন করুন। আমি কথা দিচ্ছি বিনিময়ে ৫নং ওয়ার্ডবাসী সুন্দর এবং স্মার্ট একটি সমাজ উপহার পাবে।

শনিবার (১৩ মে) রাত সাড়ে ৯টায় সিসিকের ৫নম্বর ওয়ার্ডের সর্বস্তরের এলাকাবাসীর সাথে এই মতবিনিময় সভায় দেলোয়ার তালুকদারের পরিচালনায় কাউন্সিলর প্রার্থী খালেদ আকবর চৌধুরী বলেন, এবারই প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিতে প্রচারণা শুরু করেছি। ‘নির্বাচন করার কোনো অভিলাষ কখনোই ছিল না। এলাকাবাসীর ভালোবাসা ও প্রত্যাশা নিয়ে আমি এ নির্বাচনে প্রার্থীতা ঘোষনা করেছি। যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, কথা দেব না কাজে প্রামাণ করবো। তাই আমি নির্বাচিত হলে ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের ইচ্ছাকে প্রাধান্য দিয়েই কাজ করব।’

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সালেহ আহমেদ খসরু, লন্ডনের প্যানেল মেয়র সামছুজ্জমান লিটু, রাইনুল ইসলাম, তিতাস আহমদ, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মানিক মিয়া, রাসেল আহমদ, শামসুল মিয়া, বাচ্চু মিয়া, সৈয়দ মাহফুজ আহমদ,
মির্জা রামিম, নাজাত হোসেন, আব্দুল হালিম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মানুষ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain