শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

আচরণবিধি লঙ্ঘন: সম্ভাব্য প্রার্থীদের সতর্ক করে ইসির চিঠি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আচরণবিধি মেনে চলতে সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদের স্বাক্ষরিত চিঠি রোববার থেকে সম্ভাব্য প্রার্থীদের পাঠানো শুরু হয়েছে।

নির্বাচন কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, কোনো প্রার্থী বা তাঁর পক্ষে কোনো রাজনৈতিক দল, অন্য কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান প্রতীক বরাদ্দের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না। আচরণবিধি লঙ্ঘন করলে অনধিক ৬ মাসের কারাদণ্ড বা ৫০ হাজার টাকার অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া কোনো রাজনৈতিক দল বা কোনো প্রার্থীর পক্ষে কোনো সংস্থা বা প্রতিষ্ঠান নির্বাচনের আগে আচরণবিধি লঙ্ঘন করলে অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, রোববার পর্যন্ত মেয়র পদে সাত জন, সাধারণ কাউন্সিলর পদে ৩১০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৫ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট সিটি করপোরেশন এলাকায় সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা নিয়মিত নির্বাচনী প্রচার কাজ করছেন। বাসাবাড়িতে গিয়ে ভোট চাওয়া থেকে শুরু করে প্রচারপত্র বিলি, মতবিনিময় সভা করছেন নিয়মিত। মহড়াও দিচ্ছেন কেউ কেউ। অথচ প্রতীক বরাদ্দের আগে এমন কার্যক্রম নির্বাচনী আচরণবিধির সুষ্পষ্ট লঙ্ঘন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের স্টাফ কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, ‘সম্ভাব্য সব মেয়র ও কাউন্সিলর প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে। যেসব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

 

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain