শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবুল কাসেম গ্রেপ্তার

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৫৮ বার পড়া হয়েছে

অনুসন্ধান নিউজ :: সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাসেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ রোববার বিকেলে নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিএনপি নেতা আবুল কাসেমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস।

তিনি জানান, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার দুই মামলায় পরোয়ানা থাকায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আবুল কাসেমসহ বিভিন্ন নেতা-কর্মীকে গ্রেপ্তার ও হয়রানির নিন্দা জানিয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছিলাম, আমাদের নেতা-কর্মীদের হয়রানি না করতে, এরপরও গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার করে আমাদের চলমান আন্দোলনকে বন্ধ করা যাবে না। ১৯ মে সিলেট নগরের রেজিস্টারি মাঠে সমাবেশ করব। সমাবেশ বন্ধ করতেই গণগ্রেপ্তার করা হচ্ছে।’

আবুল কাসেম সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি দায়িত্বে রয়েছেন জানিয়ে আবদুল কাইয়ুম বলেন, ‘প্রতিদিনই আমাদের দলের নেতা-কর্মীদের হয়রানি করা হচ্ছে; রাতে গ্রেপ্তার হচ্ছেন নেতা-কর্মীরা। অনেক নেতা-কর্মী নিজেদের বাসাবাড়িতে অবস্থান করতে পারছেন না।’

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain