শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

সিসিক নির্বাচনে নেতাকর্মীদের অংশ না নিতে মহানগর বিএনপির চিঠি

রিপোর্টার নামঃ
  • সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১৬৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দলের নেতাকর্মীদের অংশ না নিতে নেতাকর্মীদের চিঠি দিয়েছে সিলেট মহানগর বিএনপি।

গত ১৩ মে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর স্বাক্ষরিত চিঠিতে দলের বিভিন্ন পর্যয়ের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকদের এ চিঠি দেওয়া হয়।

 

চিঠিতে বলা হয়, বিএনপি বিগত ১৫ বছরের অধিক সময় থেকে দেশের গণতন্ত্র পূণরুদ্ধার, সংবাদপত্রের স্বাধীনতা, গণমানুষের রাজনৈতিক অধিকার সহ সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে। বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সরকারের মিথ্যা মামলায় দীর্ঘদিন যাবত কারান্তরিন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানমিথ্যা মামলায় সাজায় দেশান্তরিন। এই অবৈধ সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে বিএনপি যখন সর্বাত্মক ভাবে চূড়ান্ত আন্দোলনে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই শেখ হাসিনা সরকার ষড়যন্ত্র ও পরিকল্পিত ভাবে ইভিএম এর মাধ্যমে সিটি কর্পোরেশনে নির্বাচনে দিচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুনির্দিষ্ট ও সুস্পষ্ট বক্তব্য এই পাতানো নির্বাচনে দলের কোন পর্যায়ের নেতাকর্মী মেয়র বা কাউন্সিল পদে নির্বাচন, কোনধরনের নির্বাচনী কর্মকান্ড করতে পারবেন না। যদি এই পাতানো নির্বাচনে দলের কোন নেতাকর্মী অংশগ্রহণ করে বা নির্বাচনী কাজে লিপ্ত হয় তাহলে তাদের বিরুদ্ধে সর্বোচ্ছ কঠিন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

চিঠিতে আরও বলা বলা হয়, দেশের এই ক্রান্তিকালে দলের চূড়ান্ত আন্দোলনের সময়ে আমরা আপনাদের সহযোগিতা কামনা করছি।আমরা আশা করি আপনারা এই পাতানো নির্বাচন থেকে বিরত থাকবেন।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain