শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

বিএনপি নেতা আবু সাঈদ চাঁদকে দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবিতে গোয়াইনঘাট আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৬০ বার পড়া হয়েছে

গোয়াইনঘাট সংবাদদাতা :: রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার ও কবরে পাঠানোর হুমকি’ দেওয়ার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এসময় তারা বিএনপি নেতা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্ত মুলুক শাস্তির দাবি জানান। সোমবার (২২ মে) ২টায় গোয়াইনঘাট প্রেসক্লাব সম্মুখ থেকে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলটি শুরু করে গোয়াইনঘাট উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গোয়াইনঘাট উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল এর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহ্বায়ক ফারুক আহমেদ এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে হত্যার হুমকি দেওয়া দেশদ্রোহিতার সামিল। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যতদিন রাজপথে আছে ততদিন শেখ হাসিনার দিকে আঙ্গুল তোলার দুঃসাহস যেন কেউ না করে। অতিসত্বর আবু সাইদকে গ্রেফতার করতে হবে। নইলে আওয়ামী লীগের নির্দেশ মোতাবেক আমরা গণআন্দোলনে যাবো।
এর আগে ১৯ মে সরকারের পদত্যাগ, মামলা ও গণগ্রেফতার বন্ধ, দুর্নীতির প্রতিবাদ এবং ১০ দফা দাবিতে রাজশাহীতে সমাবেশ করে বিএনপি। সেই সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে ‘কবরস্থানে’ পাঠানোর হুমকি দেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। উক্ত প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আব্দুল হাসিব মামুন, সিলেট জেলা পরিষদের সদস্য সুবাস দাস, গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও লেঙ্গুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ জাহাঙ্গীর কবির হেলাল, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাহাবুদ্দিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, রেজাউল করিম রাজ্জাক,
পূর্ব আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মিয়া, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা তাতী লীগের সভাপতি দিপক চক্রবর্তী নান্টু, সাধারণ সম্পাদক সাহীন আহমদ সাবুল, গোয়াইনঘাট উপজেলা ছাত্র লীগের সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহ উদ্দিন, ফতেহপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, যুবলীগ নেতা, কামাল হোসেন, জুবায়ের আহমদ,মাসুক আহমদ, আফাজ উদ্দিন, রফিক সরকার, রাশেদ পারভেজ লাভলু, রাশিদ আলী, সোহেল আহমেদ।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain