শিরোনাম :
কয়লা ও পাথর রফতানিকারকদের সাথে মতবিনিময় করতে ভারতে গেলেন সিলেটের ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পুলিশ পদক ৯৮ জনকে প্রদান করলেন-স্বরাষ্ট্রমন্ত্রী গোয়াইনঘাট প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে ৫০ হাজার টাকা অনুদান সিলেট মিলেনিয়াম শপিং কমপ্লেক্স-এর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের নিরঙ্কুশ বিজয় হাফেজরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করছেন: আব্দুল কাইয়ুম চৌধুরী ২০২৯ সালের মাঝমাঝি চলাচলের জন্য প্রস্তুত হবে ঢাকা-সিলেট ছয় লেন সড়ক: বাণিজ্যমন্ত্রী খেলাধুলা যুবসমাজকে সুসংগঠিত ও মাদকমুক্ত রাখতে ভূমিকা রাখে: কয়েস লোদী এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, তারেক রহমানের নেতৃত্বে এগোবে বাংলাদেশ: এম এ মালিক সিলেটে রাতভর মাদকবিরোধী অভিযান, ৪৪ জনকে দণ্ড জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে-ডা. শফিকুর রহমান এমপি

হবিগঞ্জে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু

রিপোর্টার নামঃ
  • সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৭১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :: হবিগঞ্জের চুনারুঘাটে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে সানিয়া জান্নাত লিমা ( ১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যা ৭টায় উপজেলার মিরাশি ইউনিয়নের আইতন গ্রামে এ ঘটনা ঘটে। সানিয়া জান্নাত ওই গ্রামের আব্দুল জলিলের মেয়ে ও চুনারুঘাট ডিসিপি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

জানা যায়, রোববার সন্ধ্যার পর আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হয়। ওই সময় ঝরে পড়া আম কুড়াতে গেলে বজ্রপাতে সানিয়া জান্নাতের মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হক বলেন, সন্ধ্যার পর ঝড় শুরু হলে সানিয়া বাড়ির পাশে আম কুড়াতে যায়। ওই সময় ঝড় শুরু হলে সে একটি গাছের নিচে দাঁড়ায়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার হয়।

এদিকে নিহতের পরিবারকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন (ভারপ্রাপ্ত) ইউএনও সহকারী কমিশনার ভূমি আফিয়া আমিন পাপ্পা।

আরো সংবাদ পড়ুন
© All rights reserved © 2021 Anushondhan News
Developed by Host for Domain